banglahour

পিছিয়ে পড়া জনপদকে এগিয়ে নিতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ : মিফতাহ্ সিদ্দিকী

রাজনীতি | সিলেট প্রতিনিধি

(৮ মাস আগে) ২১ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ৬:৫৩ অপরাহ্ন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার রূপরেখা হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা আজ জাতির মুক্তির সনদে পরিণত হয়েছে। এই দফাগুলো বাস্তবায়ন করতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে।

বৃহস্পতিবার বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের হাদারপার বাজারে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন, নির্বাচনী ব্যবস্থা ও প্রশাসনিক সংস্কার, আইনের শাসন, মানবাধিকার সুরক্ষা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, দুর্নীতির বিরুদ্ধে শূন্যসহনশীলতা, শিক্ষা-স্বাস্থ্য খাতে উন্নয়ন, স্থানীয় সরকারকে শক্তিশালীকরণ, যুবকর্মসংস্থান ও উদ্যোক্তা সহায়তা, শ্রমিক-কৃষকের ন্যায্য অধিকার, প্রবাসী কল্যাণ, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ সুরক্ষা ও সংবাদপত্রের স্বাধীনতা সবই রয়েছে এই ৩১ দফায়।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানান ঘরে ঘরে যান, মানুষের কাছে ৩১ দফার সারসংক্ষেপ পৌঁছে দিন। গুজব ও বিভ্রান্তির জবাব দিন তথ্য–প্রমাণ দিয়ে। দেশের মানুষ বিএনপির পক্ষে ঐক্যবদ্ধ, কিন্তু একটি চক্র বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

গোয়াইনঘাটের প্রাকৃতিক সৌন্দর্য ও খনিজ সম্পদ নিয়ে তিনি বলেন, পরিবেশসম্মত পরিকল্পনার মাধ্যমে এগুলো কাজে লাগালে রাষ্ট্র রাজস্ব পাবে, আমদানি নির্ভরশীলতা কমবে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে। ১৭ বছর ধরে এই জনপদে কোনো উন্নয়ন হয়নি। বিএনপি জনগণের দল, পিছিয়ে পড়া জনপদকে এগিয়ে নিতেই আমাদের প্রতিশ্রুতি।

এর আগে তিনি খলামাধব জামে মসজিদে জোহরের নামাজ আদায় করে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন এবং মদিনাতুল উলুম খলামাধব মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল