banglahour

মানুষের ব্লাড গ্রুপ জানা থাকলে জীবন রক্ষা সহজ হয়: ফয়সল চৌধুরী

রাজনীতি | সিলেট প্রতিনিধি

(১ বছর আগে) ২১ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ৬:৫৫ অপরাহ্ন

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, প্রতিটি মানুষের রক্তের গ্রুপ নির্ণয় ও তা জানা খুবই গুরুত্বপূর্ণ। এতে দুর্ঘটনা বা জরুরি অবস্থায় দ্রুত রক্ত সরবরাহ সম্ভব হয় এবং জীবন বাঁচানো সহজ হয়।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টার দিকে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করে আইডি কার্ডে উল্লেখ করা হলে দুর্ঘটনার সময় চিকিৎসকরা দ্রুত ব্যবস্থা নিতে পারবেন। এতে দেরি হবে না, অযথা ভোগান্তিও কমবে।

সম্প্রতি ঢাকার মাইলস্টোন ট্র্যাজেডির প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেদিন অনেক শিক্ষার্থীর রক্তের গ্রুপ না জানায় রক্ত দিতে বিলম্ব হয়েছিল, ফলে ক্ষয়ক্ষতি বেড়েছে। এ অভিজ্ঞতা থেকে আমাদের সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, আমাদের শিক্ষার্থীরাই গত বছরের ৫ আগস্ট রাজপথে আন্দোলন করে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছিল। তখন আহতদের চিকিৎসায়ও ব্লাড গ্রুপ না জানার কারণে চিকিৎসক ও শিক্ষার্থীরা বিপাকে পড়েছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল হাই। পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানজিম আহাদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সহ-সভাপতি কফিল উদ্দিন, সিনিয়র শিক্ষক কাজল কান্তি দাস এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আহমদ।

শুভেচ্ছা বক্তব্য দেন বন্ধন ক্লাব–ব্লাড ডোনার সংগঠনের সভাপতি মাজহারুল ইসলাম।

এছাড়া গোলাপগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামাল আহমদ, শিক্ষক সেলিম আহমদ, সুলতান আহমদসহ বন্ধন ক্লাবের বিভিন্ন নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল