banglahour

পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ জাল জব্দ

সারাদেশ | মুজাহিদ প্রিন্স, পটুয়াখালী প্রতিনিধি

(১ বছর আগে) ২১ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ৭:৫৪ অপরাহ্ন

গোপন সংবাদের ভিত্তিতে আজ (২১ আগস্ট) দুপুরে পটুয়াখালী কোস্ট গার্ড স্টেশন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালনা করা হয়। পুরান বাজার সংলগ্ন এলাকায় ২টি স্টোরহাউস তল্লাশি করে প্রায় ১৩ লক্ষ ৪২ হাজার ৫০০ টাকার ৬৫টি চায়না দুয়ারি জালএবং ১০ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

জব্দকৃত জাল নির্বাহী মেজিস্ট্রেট ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জনসম্মুখে বিনষ্ট করা হয়। কোস্ট গার্ডের সদস্যরা জানিয়েছেন, মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল