
(১ বছর আগে) ২১ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ৯:৩০ অপরাহ্ন
দিনাজপুরের চিরিরবন্দরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্যজীবীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের আয়োজন করা এ অনুষ্ঠানে উপজেলা পরিষদ পুকুরে মৎস্যজীবীদের অংশগ্রহণে পুকুরে হাঁস ধরা খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা।
এরপর উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন কুন্ডুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা রায়হান আলী, উপজেলা প্রকৌশলী মাসুদার রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রায়হান আলী, চিরিরবন্দর প্রেসক্লাবের সম্পাদক মোরশেদ উল আলম, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ ময়েন উদ্দিন শাহ, আব্দুর রহিম এবং এনসিপির উপজেলা সমন্বয়কারি সোহেল সাজ্জাদ।
পুকুরে হাঁস ধরা খেলায় মোছাদ্দেক হোসেন, শাহজাহান আলী, রবিউল ইসলাম ও মোকছেদ আলী একটি করে হাঁস ধরেন। অনুষ্ঠানে মৎস্যজীবীরা ব্যাপক উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন।