banglahour

পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদের উত্থান হবে: মুফতি রেজাউল করীম

রাজনীতি | মোঃ সেলিম রেজা মুন্সী কুমিল্লা প্রতিনিধি

(৮ মাস আগে) ২১ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ৯:৩৪ অপরাহ্ন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বিএনপি ইসলামকে মূল্যায়ন করে না এবং ইসলাম বিদ্বেষী মনোভাবের প্রকাশ দমন করতে চায়। তিনি বলেন, “পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতি ছাড়া নির্বাচন হলে দেশে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটবে। তাই সংস্কার ও পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে ইসলামিক দলগুলো কঠিন অবস্থান নিতে বাধ্য হবে।

এ কথা তিনি বৃহস্পতিবার লাকসাম পৌর মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন।

সংগঠনের কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি সালাউদ্দিন সেহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব সেলিম মাহমুদ, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী এবং ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতা ও মেয়র মোঃ মোর্শেদুল আলম।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল