banglahour

সিলেটে পাথর লুট রোধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নবাগত ডিসি

সারাদেশ | তাহিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি,ঢাকা।

(১ বছর আগে) ২১ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ৯:৪৩ অপরাহ্ন

দায়িত্ব গ্রহণের পরপরই সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারোয়ার আলম বৃহস্পতিবার সরেজমিনে কোম্পানীগঞ্জের সাদাপাথর এলাকায় যান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আর একটি পাথর সরানো হলে জীবন ঝালাপালা করে দেব। বাংলাদেশের সীমানার যেকোনো জায়গা থেকে পাথর চুরি হলে অপরাধীদের ধরে আনা হবে।

তিনি অভিযানকালে তিনটি ক্রাশার মিলে থাকা সব পাথর জব্দ করেন এবং নির্দেশ দেন যাতে সেখানে আর একটি পাথরও সরানো না যায়। ডিসি সারোয়ার আলম বলেন, সাদাপাথরকে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। যেসব ব্যক্তি এই অপরাধে জড়িত, তাদের দ্রুত শাস্তির আওতায় আনা হবে।

ডিসি আরও বলেন, সিলেট হলো প্রকৃতি কন্যা, এখানে উন্নয়ন হবে কিন্তু তা টেকসই হবে এবং পরিবেশের ক্ষতি হবে না। জনগণ সরকারের সঙ্গে থাকলে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সাদাপাথরের স্থায়ী সমাধান সম্ভব হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল