banglahour

ময়মনসিংহে শিশু ধর্ষণ মামলার আসামি আলামিন গ্রেফতার

সারাদেশ | ময়মনসিংহ প্রতিনিধি

(১ বছর আগে) ২২ আগস্ট ২০২৫, শুক্রবার, ৪:৩১ অপরাহ্ন

ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানার শিশু ধর্ষণ মামলার আসামি মো. আলামিন (৩০) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। সে উপজেলার লংগাইর বাগবাড়ী গ্রামের মৃত মাওলানা আবুল কালাম আজাদীর ছেলে এবং স্থানীয় আল মদিনা জামে মসজিদের ইমাম ছিলেন।

র‌্যাব জানায়, গত ৩১ জুলাই আলামিন মাদ্রাসা শিক্ষার্থীকে কক্ষের ভেতর আটকে প্রাণনাশের হুমকি দিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে র‌্যাব-৯ এর সহযোগিতায় বৃহস্পতিবার রাতে সিলেট সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল