banglahour

কুলিয়ারচরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সারাদেশ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি

(১ বছর আগে) ২২ আগস্ট ২০২৫, শুক্রবার, ৫:২৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:২০ অপরাহ্ন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে রান্নাঘর থেকে জেসমিন আক্তার (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জেসমিন বড়খারচর গ্রামের জাকির হোসেনের স্ত্রী। তাদের দুই সন্তান রয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) সকালে বসতঘরের পাশে রান্নাঘরে ধর্ণার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয়রা জানান, পরিবারে অভাব-অনটনের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ হতো। বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক-বিতর্কও হয়। এর পরদিন সকালে তার ঝুলন্ত মরদেহ দেখা যায়।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বোঝা যাবে এটি আত্মহত্যা, নাকি হত্যাকাণ্ড।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল