
(১১ মাস আগে) ২২ আগস্ট ২০২৫, শুক্রবার, ৭:৩২ অপরাহ্ন
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে রাঙ্গামাটিতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) জুমার নামাজের পর রিজার্ভ বাজার জামে মসজিদ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা প্রাঙ্গনে শেষ হয়।
দাওয়াতে ইসলামী, রাঙ্গামাটি জেলা, প্রিয় নবীজি (সাঃ)-এর ১৫০০তম ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এই র্যালির আয়োজন করে। র্যালিতে দাওয়াতে ইসলামী রাঙ্গামাটি জেলা প্রধান সাদ্দাম আত্তারি এবং সদর উপজেলা জিম্মাদার মুহাম্মদ জয়নাল আত্তারির নেতৃত্বে ধর্মপ্রাণ মুসলমানগণ অংশগ্রহণ করেন।
কালেমা লেখা রঙিন পতাকা হাতে নিয়ে অংশগ্রহণকারীরা নারায়ে তাকবীর ও নারায়ে রিসালাত শ্লোগান প্রদান করেন। র্যালির সময় নাতে রাসুল ও মিলাদ শরীফ পাঠ করা হয়। র্যালি শেষে পৌরসভা প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনা, মিলাদ-কিয়াম এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।