banglahour

জামাত বিএনপির অপরাজনীতির শেকড় উপড়ে ফেলতে হবে

সারাদেশ | মোঃ কামরুজ্জামান সালাম

(৩ বছর আগে) ১১ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার, ৫:৫৩ অপরাহ্ন

চট্রগ্রাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভাবনীয় অগ্রগতি যাদের সহ্য হচ্ছে না তারা অতীতেও অবরোধ আন্দোলনের নামে সারাদেশে জ্বালাও পোড়াও করে অগণিত মানুষকে হত্যা করেছিল, কোটি কোটি টাকার রাস্ট্রীয় সম্পদ ধ্বংস করেছিল, তাই রাজনৈতিকভাবে মোকাবেলা করে জামাত বিএনপির অপরাজনীতির শেকড় উপড়ে ফেলতে হবে শেকড় উপড়ে ফেলতে হবে।

সারাদেশে প্রতিটি ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশের অংশ হিসেবে আজ শনিবার সকাল ১০ টা থেকে দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী, পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনুষ্ঠিত শান্তি সমাবেশে বক্তৃতা করতে গিয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন এই কথা বলেন। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয়  স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে শেখ হাসিনার উন্নয়নের গল্প মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। 

শান্তি সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মফিজুর রহমান,সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগ নেতা মোতাহার হোসেন, মুহাম্মদ ইদ্রিস, মোস্তাক আহমেদ, এম এ মোতালেব, কুতুবউদ্দিন চৌধুরী, সোলায়মান, জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, আবু আহমেদ, খোরশেদ আলম চৌধুরী, সালাহউদ্দিন হিরু সহ জেলা, উপজেলার নেতৃবৃন্দ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল