banglahour

দিনাজপুর লায়ন্স ক্লাবের ৪৯তম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

সারাদেশ | আনোয়ার হোসেন বুলু হিলি, দিনাজপুর প্রতিনিধি

(১ বছর আগে) ২২ আগস্ট ২০২৫, শুক্রবার, ৮:৩৩ অপরাহ্ন

দিনাজপুর লায়ন্স ক্লাবের ৪৯তম অভিষেক অনুষ্ঠান শুক্রবার (২২ আগস্ট) বিকেলে দিনাজপুর পর্যটন রেস্ট হাউসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রথম পর্বে সভাপতিত্ব করেন ফাস্ট প্রেসিডেন্ট লায়ন এম এ খালেক এবং দ্বিতীয় পর্বে নবনির্বাচিত প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা লায়ন ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন।

প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ-২ এর গভর্নর লায়ন শংকর কুমার রায় মোনা। বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা গভর্নর লায়ন জালাল আহমেদ। অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে।

অনুষ্ঠানে দিনাজপুর শিশু নিকেতনের কন্যাশিশুরা গান, নৃত্য ও ফুলেল শুভেচ্ছা দিয়ে অতিথিদের বরণ করে নেয়। জেলা গভর্নর নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান ও লায়ন্সের পিন পরিয়ে দেন। এছাড়াও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া চারজন বীর মুক্তিযোদ্ধাকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের কর্মকর্তা ও জেলার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শেষে প্রধান ও বিশেষ অতিথিদের সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল