
(১ বছর আগে) ২২ আগস্ট ২০২৫, শুক্রবার, ১০:২৩ অপরাহ্ন
পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এমডি বদিউজ্জামান শেখ রুবেলের বাবার ছবি এনসিপির ব্যানারে ব্যবহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবার। শুক্রবার রাতে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রুবেলের বাবা বিএনপির সমর্থক মো. আসলাম শেখ।
আসলাম শেখ বলেন, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলেও ছাত্র জীবন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং তার পরিবারও জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। তার স্ত্রী জাকিয়া আসলাম জেল মহিলা দলের সাবেক সভাপতি এবং ছেলে-মেয়েরাও ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
তিনি অভিযোগ করেন, একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এনসিপির ব্যানারে তার ছবি ব্যবহার করেছে। তবে ইতোমধ্যে সেই ব্যানার-ফেস্টুন অপসারণ করা হয়েছে। আসলাম শেখ স্পষ্ট করে বলেন, তিনি কখনোই এনসিপির সঙ্গে যুক্ত ছিলেন না, এখনো বিএনপির রাজনীতিতেই আছেন এবং আজীবন বিএনপির সঙ্গেই থাকতে চান।