banglahour

চুয়াডাঙ্গায় ইউনিয়ন আ.লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

সারাদেশ | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(১ বছর আগে) ২৩ আগস্ট ২০২৫, শনিবার, ১২:০১ অপরাহ্ন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম মোক্তার (৫৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দিনগত রাতে জীবননগর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তবে এ বিষয়টি শুক্রবার (২২ আগস্ট) রাতে নিশ্চিত করেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস।

ওসি জানান, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার দিকনির্দেশনায় নাশকতা মামলার আসামি হিসেবে শেখ শফিকুল ইসলাম মোক্তারকে গ্রেপ্তার করা হয়। শুক্রবারই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল