banglahour

কুয়াকাটার গঙ্গামতি সৈকতে লাল কম্বল মোড়ানো অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সারাদেশ | পটুয়াখালী প্রতিনিধি

(১ বছর আগে) ২৩ আগস্ট ২০২৫, শনিবার, ১:০০ অপরাহ্ন

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের সূর্যোদয় পয়েন্ট সংলগ্ন গঙ্গামতি এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ভেসে এসেছে। শনিবার (২৩ আগস্ট) সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। তিনি জানান, “মরদেহটির গায়ে একটি লাল কম্বল মোড়ানো ছিল। এখনও তার পরিচয় শনাক্ত করা যায়নি।

স্থানীয়রা ধারণা করছেন, এটি হয়তো সমুদ্রপাড়ে ডুবে যাওয়া ট্রলারের কোনো জেলের লাশ হতে পারে। এক প্রত্যক্ষদর্শী বলেন, দূর থেকে লাল কম্বল মোড়ানো কিছু ভেসে আসতে দেখি। কাছে গিয়ে বুঝতে পারি এটি একটি লাশ। ভয়াবহ মনে হওয়ায় আমরা পুলিশকে খবর দেই।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান, মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল