
(১ বছর আগে) ২৩ আগস্ট ২০২৫, শনিবার, ২:৪৫ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জানিয়েছেন, চলতি ডাকসু নির্বাচনে ছাত্র সংগঠনগুলোর আচরণ এখন পর্যন্ত আশাব্যঞ্জক। শনিবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে কালো দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
ড. নিয়াজ আহমদ খান বলেন, পুরো জাতি ডাকসু নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে। ভালো পরিবেশে ভোট আয়োজনের চেষ্টা চলছে। কমিশনের দিকনির্দেশনায় সব প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। সকল অংশীজনের সঙ্গেও আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, জাতীয় প্রতিষ্ঠান হিসেবে অন্যায় দেখলে প্রতিহত করার ধারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবসময় বজায় ছিল। যে কোনো পরিস্থিতিতে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
উপাচার্য সকল অংশীজনের প্রতি আহ্বান জানান, সেনাবাহিনীসহ সবাই একসঙ্গে মিলে কাজ করবেন যাতে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।