
(১ বছর আগে) ২৩ আগস্ট ২০২৫, শনিবার, ২:৪৮ অপরাহ্ন
অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রেসিডেন্ট ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত পরিচিতির কারণে শুল্ক ইস্যুতে বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে। শনিবার (২৩ আগস্ট) ‘মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশের অবস্থান ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, শুল্ক কমিয়ে ২০ শতাংশে আনার বিষয়ে শুরু থেকেই আমরা আত্মবিশ্বাসী ছিলাম। দর-কষাকষার সময় অন্যান্য মার্কেটের সঙ্গে প্রভাব কী হবে, তা মাথায় রেখেই নেগোশিয়েশন করা হয়েছে।
তিনি আরও জানান, শুল্ক আরও কমানোর চেষ্টা অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও উন্নত হলে মার্কিন বাজারে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।