banglahour

হিলি স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি বেড়েছে

অর্থনীতি | হিলি (দিনাজপুর) প্রতিনিধি

(৭ মাস আগে) ২৩ আগস্ট ২০২৫, শনিবার, ৩:৪১ অপরাহ্ন

চার মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়। শুরুর পর থেকে ভারতে বেড়েছে পণ্য রপ্তানি। এতে করে আগের তুলনায় রপ্তানি খাতে বেড়েছে বৈদেশিক মুদ্রার আয়। চলতি অর্থ বছরের ৩০ জুন থেকে ভারতে বিভিন্ন পণ্য রপ্তানি শুরু হয়। এখন পর্যন্ত ২ হাজার ৯১ মেট্রিকটন পণ্য ভারতে রপ্তানি হয়েছে। যা থেকে ১৭ লক্ষ ১০ হাজার ৫০০ ডলার আয় করেছে বাংলাদেশ সরকার। হিলি প্রতিনিধি আনোয়ার হোসেন বুলুর পাঠানো রিপোর্ট ভয়েসওভার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বিগত দিনে তেমন কোন পণ্য ভারতে রপ্তানি হয়নি। তবে বর্তমানে ভারতে পণ্য রপ্তানি বেড়েছে । হিলি স্থলবন্দর মূলত আমদনি নির্ভর হলেও এখন বেড়েছে পণ্য রপ্তানির পরিমান। এই বন্দর দিয়ে যে পরিমান পণ্য রপ্তানি হয় তার বিপরিতে প্রায় ৭০ শতাংশ পণ্যই ভারত থেকে আমদানি হয়ে থাকে। বর্তমানে হিলি বন্দর থেকে রাইস ব্রান (তুষের তেল), টোস্ট বিস্কুট, ম্যাংগো জুস, ঝুট কাপড়, নুডুলস সহ বিভিন্ন ধরনের বেকারী পন্য রপ্তানি হচ্ছে। সবশেষ এই বন্দর দিয়ে চলতি বছরের ফেব্রæয়ারি মাসের ২৫ তারিখে ভারতে পণ্য রপ্তানি হয়। ৪ মাস পর চলতি বছরের ৩০ জুন শুরু হয় পণ্য রপ্তানি। শুরুর পর থেকে ২০ আগস্ট পর্যন্ত ২ হাজার ৯১ মেট্রিক টন পণ্য রপ্তানি হয়েছে। যা থেকে ১৭ লাখ ১০ হাজার ৫০০ ডলার আয় হয়েছে। যা বাংলা টাকায় প্রায় ১৮ কোটি টাকা। সরকারের আয়ের পাশাপাশি এই স্থলবন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চলতা। ভক্সপপঃ ( ১) এসএম রেজা আহমেদ বিপুল, আমদানিকারক, হিলি বন্দর। ভক্সপপ ঃ ( ২) ফেরদৌস রহমান, সভাপতি, হিলি স্থলবন্দর সিঅ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন, দিনাজপুর। হিলি স্থলবন্দর দিয়ে দীর্ঘদিন রপ্তানি বন্ধ থাকলেও বর্তমানে ভারতে বিভিন্ন পণ্য রপ্তানি হচ্ছে। কাস্টমসের পক্ষ থেকে সব ধরনের সহযোগীতা করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। সিংকঃ নিজাম উদ্দীন, রাজস্ব কর্মকর্তা, হিলি স্থলবন্দর, দিনাজপুর।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল