banglahour

তিন ঘন্টা মিটিং হলে আড়াই ঘন্টা ছাত্র শিবিরকে নিয়ে কথা বলে: কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল

রাজনীতি | এমদাদুল ইসলাম ভুট্টো ঠাকুরগাঁও প্রতিনিধি

(৮ মাস আগে) ২৩ আগস্ট ২০২৫, শনিবার, ৪:১২ অপরাহ্ন

ডাকসু নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, তিন ঘন্টা মিটিং হলে আড়াই ঘন্টা তারা শুধু ছাত্র শিবিরকে নিয়ে আলোচনা করে। আড়াই ঘন্টা তারা যত মিথ্যাচার, র‌্যাগিং, ফ্যামিং, গুলিং-এর কথা বলে। তিনি জানান, এমন কিছু ছাত্র সংগঠন আছে যেখানে ১২ জনের বেশি লোক পাওয়া যায় না, তবুও তারা ছাত্র শিবিরকে নিয়ে নানা অভিযোগ ছড়ায়।শনিবার (২৩ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও পৌরশহরের মির্জা রুহুল আমিন মিলনাতনে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।নুরুল ইসলাম সাদ্দাম বলেন, তাদের কথা শুনে মনে হয় ফ্যাসিবাদের প্রেতাত্বা তাদের ওপর জেঁকে বসেছে। ১৪ সালের নির্বাচনের পরে ছাত্রদল ও ছাত্রশিবির একসাথে আন্দোলন করলেও বামজোট তা সন্ত্রাসী আন্দোলন আখ্যা দিয়েছিল।

তিনি দাবি করেন, ফ্যাসিবাদের সময় ছাত্র শিবির সবচেয়ে বেশি ভিকটিমাইজ হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদের সময়ে ইউনিয়ন পর্যন্ত ছাত্রশিবির একটি অফিস খোলা রাখতে পারেনি। এ সময়ে দেড়শ থেকে ২’শ শিক্ষার্থী শহীদ হয়েছেন, শিক্ষার্থীরা শিক্ষাজীবন চালিয়ে যেতে পারেননি।

৫ আগস্টের পর দেশব্যাপী ছাত্র শিবির কল্যাণমুখী কাজ করছে। তাই কিছু পক্ষ এটা সহ্য করতে পারছে না এবং প্রোপাগান্ডা ছড়াচ্ছে।

ডাকসু নির্বাচনের বিষয়ে

নুরুল ইসলাম সাদ্দাম আশাবাদ ব্যক্ত করে বলেন, যদি প্রশাসন সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে, আমরা নিশ্চিত বিজয়ী হব।

উপস্থিত বিশিষ্ট অতিথি

ইসলামী ছাত্র শিবিরের ঠাকুরগাঁও শহর শাখার সভাপতি আমজাদ হোসেন

সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন

জামায়াত নেতা ডা. তোজাম্মেল হক

জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুল হাকিম

বর্তমান জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান

ছাত্র শিবির কেন্দ্রীয় আইন সম্পাদক আবিদুল ইসলাম

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল