banglahour

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ২৭ সদস্য গ্রেফতার, দেশি অস্ত্র উদ্ধার

অপরাধ | মোঃ সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি

(১ বছর আগে) ২৩ আগস্ট ২০২৫, শনিবার, ১১:২৫ অপরাহ্ন

কুমিল্লা নগরীতে পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের দুই নেতাসহ ২৭ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে সুইস গিয়ার, ছোরা ও অন্যান্য দেশি অস্ত্রশস্ত্র জব্দ করা হয়।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদের নির্দেশে শুক্রবার সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানার একাধিক টিম নগরীর ধর্মসাগর পাড়, পুলিশ লাইনস গেট, রানীর দিঘীরপাড় ও সরকারি ভিক্টোরিয়া কলেজ গেট এলাকায় অভিযান চালায়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে—
ইফতি (১৮), সাগর (১৫), নয়ন (১৫), ফাহাদ (১৭), নাফিজুল (১৫), সাগর (১৯), তুষার (১৬), রাশেদ (১৭), মুন্না (১৬), সুজয় (১৫), রিফাত (১৮), সাইমন (১৫), মাহফুজ (১৪), শ্রীনাম (১৬), তুহিন (১৫), রাইয়ান (১৪), আপন (১৬), পিযুষ (১২), জিসান (১২), পিয়াস (১৮), রাফি (১৭), জীবন (১৮), সিনহা (২০), আজমীর (১৮), সজীব (১৯), আমীর (২১) ও সাকিব (১৯)।

সাম্প্রতিক সময়ে কুমিল্লা নগরীসহ উপজেলার প্রত্যন্ত এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বাড়ায় এ অভিযানকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল