banglahour

পঞ্চগড়ে সেনা অভিযানে মাদকসহ তিন ব্যবসায়ী আটক

অপরাধ | এস.এম. হাসিবুল ইসলাম পঞ্চগড় প্রতিনিধি

(১ বছর আগে) ২৩ আগস্ট ২০২৫, শনিবার, ১১:৩২ অপরাহ্ন

পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে মাদকসহ তিন ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) গভীর রাতে পঞ্চগড় পৌরসভার রামেরডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোরশেদ আল হকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আধা গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ সময় তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন

তুষার আলী (৪৫)

সিরাজুল ইসলাম (২০)

রুবেল হোসেন (২১)
তিনজনই রামেরডাঙ্গা গ্রামের বাসিন্দা।পরবর্তীতে সেনাবাহিনী তাদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। শনিবার দুপুরে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল জানান, সেনাবাহিনীর অভিযানে তিন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল