
(১ বছর আগে) ২৩ আগস্ট ২০২৫, শনিবার, ১১:৩৮ অপরাহ্ন
রাজবাড়ীর কালুখালীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) বেলা ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মোহনপুর-সোনাপুর বাসস্ট্যান্ড এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে আসা সরকার পরিবহনের একটি বাস (ব-১১-০০৭০) এবং ঢাকা থেকে আসা সুবর্ণ এগ্রো ট্রাক (ট-২২-৪৬০৮) এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের যাত্রীসহ ট্রাকচালক ও হেলপার গুরুতর আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে রাজবাড়ী ট্রাফিক পুলিশ, কালুখালী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনাস্থল থেকে যানবাহন সরিয়ে সড়কে চলাচল স্বাভাবিক করা হয়েছে।