
(১ বছর আগে) ২৩ আগস্ট ২০২৫, শনিবার, ১১:৪৮ অপরাহ্ন
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) নগরীকে মাদকমুক্ত করতে অভিযান অব্যাহত রেখেছে। এর ধারাবাহিকতায় লবণচরা থানার পুলিশ ২৩ আগস্ট বেলা ১১টায় সাচিবুনিয়া বিশ্বরোড মোড় এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেফতার করা হয়—
রিয়াদ (২৫), পিতা-মৃত আঃ কালাম, নিজখামার কালীতলা, লবণচরা থানা
পারভেজ (২৪), পিতা-মুক্তার হাওলাদার, গোবরচাকা প্রধান সড়ক, বানিয়াখামার, সোনাডাঙ্গা থানা
গ্রেফতারকৃতদের কাছ থেকে ১১৯৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, মাদকের উৎস এবং এ সঙ্গে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।