banglahour

কেন্দ্রীয় নেতাকে আটকের প্রতিবাদে খুলনায় ট্যাংকলরী শ্রমিকদের অর্ধদিবস কর্মবিরতি

সারাদেশ | খুলনা ব্যুরো প্রধান

(১ বছর আগে) ২৪ আগস্ট ২০২৫, রবিবার, ১১:০১ পূর্বাহ্ন

মিথ্যা অভিযোগে বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এস. এম. আসলামকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ কর্তৃক আটক করার প্রতিবাদে অর্ধদিবস কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন।

রবিবার সকাল ১০টায় খুলনার পদ্মা তেল ডিপোর সামনে শ্রমিকরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ সময় বক্তব্য দেন বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মীর মোকসেদ আলী, খুলনা ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ইনাম মুন্সী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আজিম, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজু, সহ-সাধারণ সম্পাদক মো. আল আমিন, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শওকত হোসেন, লাইন সম্পাদক এমদাদুল হক, সহ-লাইন সম্পাদক নুর খালিদ রাস্তি, শেখ সুলাইমানসহ শ্রমিক নেতা ফিরোজ হোসেন, জুয়েল শিকদার, লাভলু হোসেন, সবুজ শেখ ও মনসুর ব্যাপারী।

নেতৃবৃন্দ এস. এম. আসলামের আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি করেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কেন্দ্রীয় নেতা আসলামকে দ্রুত মুক্তি না দিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে শ্রমিকদের অর্ধদিবস কর্মবিরতির কারণে সকাল থেকে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা—এই তিন তেল ডিপো থেকে জ্বালানি উত্তোলন ও পরিবহন বন্ধ রয়েছে। ফলে খুলনা অঞ্চলের পাশাপাশি মোট ১৫ জেলায় জ্বালানি তেল সরবরাহ ব্যাহত হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল