banglahour

ঢাকায় উন্মোচিত হলো জ্যাক টেকনোলজির নতুন C5c ওভারলক মেশিন

অর্থনীতি | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ২৪ আগস্ট ২০২৫, রবিবার, ১১:০৪ পূর্বাহ্ন

বিশ্বের শীর্ষ সেলাই মেশিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান জ্যাক টেকনোলজি বাংলাদেশে আনলো তাদের সর্বশেষ উদ্ভাবন C5c ওভারলক মেশিন।

শনিবার ঢাকার জনাকী কনভেনশন হলে মেশিনটির আনুষ্ঠানিক উন্মোচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএ সভাপতি মো. হাতেম। এছাড়া গার্মেন্টস শিল্পের শীর্ষ উদ্যোক্তা, কারখানা মালিক ও বিভিন্ন অংশীজন অংশ নেন।

নতুন C5c ওভারলক মেশিন তৈরি করা হয়েছে উচ্চ দক্ষতা, নির্ভুলতা এবং বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় এগিয়ে যেতে সহায়তা করবে।

অনুষ্ঠানে মেশিনটির আনুষ্ঠানিক উদ্বোধন, লাইভ ডেমোনস্ট্রেশন এবং নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানটি জানায়, বিশ্বের ১৫০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনার পাশাপাশি তারা বাংলাদেশের পোশাক শিল্পকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল