banglahour

মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে আবাসিক হোটেলের টিকেট বিক্রেতা ও ছিনতাইকারী গ্রেফতার

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(৭ মাস আগে) ২৪ আগস্ট ২০২৫, রবিবার, ১১:০৭ পূর্বাহ্ন

রাজধানীর মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে আবাসিক হোটেলের টিকেট বিক্রেতা ও ছিনতাইকারীসহ একাধিক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মিরপুর ১০ নম্বর এলাকায়  সুলতান ভাই ও রনি ভাই সহ বিভিন্ন নামে পরিচিত একাধিক ব্যক্তি আবাসিক হোটেলের টিকেট বিক্রির আড়ালে পতিতালয় ও হোটেলের প্রচার চালাচ্ছিল। তাদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন স্থানীয় পথচারীরা।

এ পরিস্থিতিতে শনিবার রাতে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে, পুলিশ পরিদর্শক (তদন্ত) ও অন্যান্য কর্মকর্তাদের সমন্বয়ে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ৪ জন ছিনতাইকারী, ২ জন আবাসিক হোটেলের টিকেট বিক্রেতা এবং আরও ১০ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের নাম-পরিচয় ও পূর্ববর্তী অপরাধমূলক কর্মকাণ্ড যাচাই-বাছাই (পিসিপিআর) চলছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, এলাকায় অবৈধ হোটেল ব্যবসা, টিকেট বাণিজ্য ও অপরাধচক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল