banglahour

কুয়েটে শিক্ষক সমিতির কালো ব্যাজ ও অবস্থান কর্মসূচির পঞ্চম দিন পালিত

সারাদেশ | ব্যুরো প্রধান, খুলনা।

(১ বছর আগে) ২৪ আগস্ট ২০২৫, রবিবার, ২:৩৪ অপরাহ্ন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষক সমিতির কালো ব্যাজ ধারণ ও অবস্থান কর্মসূচির পঞ্চম দিন আজ (রবিবার) পালিত হয়েছে।

গত ১৮ ফেব্রুয়ারি শিক্ষক লাঞ্ছনায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিচারের দাবিতে শিক্ষক সমিতি তিন সপ্তাহের আল্টিমেটাম দিলেও ভাইস চ্যান্সেলর কোনো পদক্ষেপ না নেওয়ায় এ কর্মসূচি অব্যাহত রয়েছে।

আজ দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত কুয়েট প্রশাসনিক ভবনের নিচে শিক্ষকরা অবস্থান ও কালো ব্যাজ ধারণ কর্মসূচিতে অংশ নেন। সমিতি জানিয়েছে, আগামী ২৬ আগস্টের মধ্যে দাবি না মানা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. ওমর ফারুক বলেন, আজ বিকেল চারটায় শান্তি-শৃঙ্খলা কমিটির সভা রয়েছে। সেই সভার সিদ্ধান্তের ভিত্তিতেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে সমিতি ঘোষণা দেয়, ২১ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত প্রতিদিন একই সময়ে প্রশাসনিক ভবনের নিচে কালো ব্যাজ ধারণ ও অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল