
(১ বছর আগে) ২৪ আগস্ট ২০২৫, রবিবার, ২:৩৭ অপরাহ্ন
কুমিল্লার হোমনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে রফিকুল ইসলাম প্রকাশ বেঙ্গা (৬৫) নামে একজনকে পেট কেটে হত্যা করা হয়েছে। রবিবার (২৪ আগস্ট) সকালে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল ওই গ্রামের মৃত ছুনু মিয়ার ছেলে। পুলিশ জানায়, অভিযুক্ত অলেক মিয়া যিনি নিহতের চাচাতো ভাই কে স্থানীয়রা আটক করে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করেছেন।
নিহতের স্ত্রী রাশিদা বেগম অভিযোগ করেন, তিন পরিবারের ১০-১২ জন যৌথভাবে হত্যার পরিকল্পনা করেছিল। তিনি লিখিত অভিযোগ দিয়েছিলেন, তবে স্বামীকে বাঁচানো যায়নি।
হোমনা থানার ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, মূলত জমি দখল-বিবাদকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে হত্যাকাণ্ড হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা হাসপাতালে পাঠানো হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।