
(১ বছর আগে) ২৪ আগস্ট ২০২৫, রবিবার, ৩:৪৫ অপরাহ্ন
সিলেটের সাদাপাথর এলাকার লুট হওয়া সাদাপাথর নিজ স্থানে ফেরত পাঠানো হচ্ছে। রোববার সিলেট সদর উপজেলার ধোপাগুল থেকে জব্দ করা বিপুল পরিমাণ সাদাপাথর ট্রাকযোগে কোম্পানীগঞ্জে পাঠানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বড় ট্রাককে ২ হাজার টাকা ও ছোট ট্রাককে ২০ লিটার তেলের খরচ দেওয়া হয়েছে।
প্রশাসন জানিয়েছে, ২৬ আগস্টের মধ্যে যারা সাদাপাথর ফেরত দেবেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে কিছু ব্যবসায়ী স্বেচ্ছায় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সাদাপাথর ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছেন।