banglahour

রাণীশংকৈলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

সারাদেশ | ঠাকুরগাঁও প্রতিনিধি

(১ বছর আগে) ২৪ আগস্ট ২০২৫, রবিবার, ৬:৪৮ অপরাহ্ন

ঠাকুরগাঁও-রাণীশংকৈল মহাসড়কের নেকমরদ কুমারগঞ্জ নতুনপাড়া এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জসিম (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (২৪ আগস্ট) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম রাণীশংকৈল উপজেলার কাশিপুর এলাকার সোলেমান আলীর ছেলে। আহতরা হলেন—হরিপুর উপজেলার মুক্তারুল ইসলাম (৩৪), তার স্ত্রী সুলতানা বেগম (২৬) এবং বালিয়াডাঙ্গী উপজেলার সঞ্জয় রায় (২৮)।

আহতদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে একটি মোটরসাইকেল রাণীশংকৈল থেকে বালিয়াডাঙ্গীর দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই জসিম নিহত হন।

রাণীশংকৈল থানার ওসি মুহ. আরশেদুল হক জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। দুর্ঘটনার তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল