banglahour

চিরকুট লিখে স্কুলছাত্রীর আত্মহত্যা, অভিযুক্তের ফাঁসির দাবি

সারাদেশ | মো. মিজানুর রহমান পিরোজপুর প্রতিনিধি।

(১ বছর আগে) ২৪ আগস্ট ২০২৫, রবিবার, ৮:৩৩ অপরাহ্ন

পিরোজপুরের নাজিরপুর উপজেলার রঘুনাথপুর হক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নাসরিন আক্তারের আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত পান্না সিকদারের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী।

রবিবার (২৪ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান, শিক্ষক মো. গাফফর শেখ ও শিক্ষার্থীরা। বক্তারা অভিযুক্ত পান্না সিকদারকে দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, আত্মহত্যার আগে নাসরিন একটি চিরকুট লিখে গেছে। সেখানে পান্না সিকদারের নাম উল্লেখ আছে। তাকে বিয়ের প্রলোভন দিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক করা হয়েছিল। কিন্তু বিয়ের সময় এলে পান্নার পরিবার অস্বীকার করে। আমরা এই ঘটনার বিচার চাই।

নাসরিনের সহপাঠীরা বলেন, আমাদের সহপাঠীকে ঠকিয়ে ও প্রতারণা করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমরা চাই পান্নাকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, যাতে আর কোনো মেয়ে এভাবে জীবন না হারায়।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ আগস্ট) উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে নাসরিন। মৃত্যুর আগে দেড় পৃষ্ঠার একটি চিরকুট লিখে যায় সে। সেখানে লিখেছে, আমার মৃত্যুর কারণ পান্না সিকদার। বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে ভোগ করেছে। আমার শেষ ইচ্ছা, তাকে এমন সাজা দেওয়া হোক যাতে আমার মতো আর কোনো মেয়ের জীবন নষ্ট না হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল