banglahour

কুমিল্লায় লড়ির চাপায় একই পরিবারের ৪ জন নিহত হানিফ পরিবহনের বাস জব্দ

সারাদেশ | কুমিল্লা প্রতিনিধি।

(১ বছর আগে) ২৪ আগস্ট ২০২৫, রবিবার, ৮:৪৪ অপরাহ্ন

কুমিল্লায় পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহতের ঘটনায় হানিফ পরিবহনের বাস জব্দ করেছে কুমিল্লা হাইওয়ে পুলিশ।

রোববার (২৪ আগস্ট) দুপুরে দেবিদ্বার উপজেলার ভানি ইউনিয়নের খাদঘর এলাকার মানামা হোটেলের সামনের মাঠ থেকে বাসটি জব্দ করা হয়। ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।

ঘটনা ঘটে গত শুক্রবার (২২ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড ইউটার্নে। উল্টো পথে আসা হানিফ পরিবহনের বাসকে সাইড দিতে গিয়ে দ্রুতগতির সিমেন্টবোঝাই লরি একটি প্রাইভেটকারের ওপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই একই পরিবারের বাবা-মা ও দুই ছেলে নিহত হন।

নিহতরা হলেন— বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), বড় ছেলে ব্যাংক এশিয়ার কর্মকর্তা মো. আবুল হাশেম (৫০) এবং ছোট ছেলে আবুল কাশেম (৪৫)। দুর্ঘটনায় লরির নিচে থাকা সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রীও আহত হয়েছেন। আহতদের ঢাকা ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি ইকবাল বাহার মজুমদার জানান, সিসিটিভি ফুটেজ দেখে উল্টো পথে চলাচল করছিল বাসটি। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। জব্দকৃত বাসটি বর্তমানে ময়নামতি হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল