banglahour

চুয়াডাঙ্গায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন

সারাদেশ | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(১ বছর আগে) ২৫ আগস্ট ২০২৫, সোমবার, ১১:৩৫ পূর্বাহ্ন

মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন"— এ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে র‍্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহামেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক দীপক কুমার সাহা, জ্যেষ্ঠ কনসালটেন্ট ডা. আকলিমা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশিদ, জেলা তথ্য কর্মকর্তা শিল্পী মন্ডল, মেডিকেল অফিসার ডা. শামীমা ইয়াসমিন ও ডা. সাজিদ হাসান এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ।

র‍্যালি ও আলোচনায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, ভি.জে. সরকারি উচ্চ বিদ্যালয় ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেয়। এছাড়া ব্র্যাক ও ইমপ্যাক্ট ফাউন্ডেশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল