banglahour

কুলিক নদীতে ডুবে শিশুর মৃত্যু

সারাদেশ | মো. সোহেল রানা ঠাকুরগাঁও প্রতিনিধি

(১ বছর আগে) ২৫ আগস্ট ২০২৫, সোমবার, ১১:৩৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কুলিক নদীতে ডুবে সায়ন হোসেন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উত্তরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সায়ন ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরশেদুল হক।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে কুলিক নদীর পাড়ে জিও ব্যাগ দিয়ে বাঁধ নির্মাণের কাজ চলছিল। এসময় সায়নসহ কয়েকজন শিশু সেখানে গোসল করতে নামে। হঠাৎ সায়ন পানিতে তলিয়ে যায়।

পরে স্থানীয়রা খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল