
(১ বছর আগে) ২৫ আগস্ট ২০২৫, সোমবার, ৩:০৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:১০ অপরাহ্ন
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের রাস্তাসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাঈদুল ইসলাম।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে তিনি উন্নয়ন কাজের মান এবং অগ্রগতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিক, প্যানেল চেয়ারম্যান আব্দুল মতিন আসাদ, মহিলা মেম্বার আলেয়া আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।
এ সময় ইউএনও মোঃ মাঈদুল ইসলাম বলেন,
জনগুরুত্বপূর্ণ জালালপুর ইউনিয়নের রফিক মোড় এলাকার রাস্তা সংস্কারে কোনোভাবেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা যাবে না। উন্নয়ন কাজের স্বচ্ছতা ও মান নিশ্চিত করা সকলের দায়িত্ব। সবাই সততা ও আন্তরিকতার সাথে কাজ করলে কটিয়াদীর চেহারাই পাল্টে যাবে ইনশাআল্লাহ।