banglahour

রাজবাড়ীতে মোবাইল কোর্টে ১৫৩০ মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট

সারাদেশ | রাজবাড়ী প্রতিনিধি

(১ বছর আগে) ২৫ আগস্ট ২০২৫, সোমবার, ৩:১১ অপরাহ্ন

রাজবাড়ীর কালুখালীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫৩০ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন। জব্দ করা জালের বাজার মূল্য আনুমানিক প্রায় ১৫ হাজার টাকা।

সোমবার (২৫ আগস্ট) সকালে কালুখালী উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার আবু বকর সিদ্দিক, পুলিশ প্রশাসন এবং অন্যান্য উপজেলা দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

উপজেলা সহকারী কমিশনার শামস সাদাত মাহমুদ উল্লাহ বলেন, “দেশীয় মাছ রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল