banglahour

ভৈরবে ডোবা থেকে প্রবাসীর মরদেহ উদ্ধার

অপরাধ | ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

(১ বছর আগে) ২৫ আগস্ট ২০২৫, সোমবার, ৩:১৫ অপরাহ্ন

ভৈরবে ডোবা থেকে প্রবাসী মানিক রিয়াদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শিমুলকান্দি ইউনিয়নের রাজাকাটা গ্রামের কাদির মিয়ার পুত্র।

সোমবার সকালে শহরের দড়ি চন্ডিবের গ্রামের শামসু মিয়ার বাড়ির পাশে ডোবার পাড়ে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, নিহত মানিক রিয়াদ কয়েক মাস আগে প্রবাস থেকে বাড়িতে ফিরে আসেন।

ভৈরব থানার ওসি (তদন্ত) তালেব হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ধারণা, তিনি গত ৩-৪ দিন আগে মারা গেছেন। মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল