banglahour

অপহরণ করে মুক্তিপন দাবি, যুবক গ্রেফতার

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১২ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার, ২:৫১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:০৩ অপরাহ্ন

ঢাকা:  রাজধানীর তুরাগ এলাকা হতে অপহরণ মামলার প্রধান পলাতক আসামী মোঃ রুবেল হোসেনকে (৩২) গ্রেফতারসহ ০১ জন অপহৃত উদ্ধার করেছে র‌্যাব-৩। তার বাড়ী টাঙ্গাইলে।

শনিবার (১১ ফেব্রুয়ারী) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

অধিনায়ক জানান, অপহরণকারী রুবেল পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার মামলা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) ধারায় অপহরণ মামলার প্রধান পলাতক আসামী। সে অপহৃতকে অপহরণ করে তার পরিবারের নিকট মুক্তিপন হিসেবে মোটা অংকের টাকা দাবী করে আসছিল। তার দাবীতে ভিকটিমের পরিবার রাজি না হওয়ায় সে ভিকটিমকে প্রাণনাশের হুমকি প্রদানসহ শারীরিক ও মানসিক নির্যাতন করত। 

অপহরণের পর থেকে ধৃত আসামী দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‌্যাব।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল