banglahour

ময়মনসিংহে ইব্রাহিম খলিল হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদন্ড

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা ময়মনসিংহ প্রতিনিধি

(১ বছর আগে) ২৫ আগস্ট ২০২৫, সোমবার, ৪:০৩ অপরাহ্ন

ময়মনসিংহে শিক্ষার্থী ইব্রাহিম খলিল হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে বিশেষ জেলা দায়রা জজ আদালত। দন্ডপ্রাপ্তরা হলো: নিশাদ, খোরশেদ, তুষার, সবুজ ও প্যারিজ ডায়মন্ড।

সোমবার দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

আদালতের স্টেনোগ্রাফার হাফিজুর রহমান জানান, ২০১৮ সালের ১৮ জানুয়ারি রাতে ময়মনসিংহ নগরীর পাটগুদাম কাশবন এলাকায় ছিনতাইকারীরা ইব্রাহিম খলিলকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায়। পরদিন খলিলের বোন জামাই সারোয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।

দীর্ঘ সাত বছর তদন্ত ও বিচার শেষে, নিশাদ, খোরশেদ, তুষার, সবুজ ও প্যারিজ ডায়মন্ডকে যাবজ্জীবন কারাদন্ড এবং প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। অভিযুক্তদের মধ্যে খোরশেদ পলাতক রয়েছেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় সাদ্দাম ও পাভেল নামে দুইজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং আইনজীবীদের তর্ক-জেরার পর আদালত এই আদেশ দেন। রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবী হিসেবে ছিলেন মো. রেজাউল করিম দুলাল ও মো. আক্রম হোসেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল