
(১ বছর আগে) ২৫ আগস্ট ২০২৫, সোমবার, ৪:১৬ অপরাহ্ন
নড়াইলে গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) অ্যাডভান্সড প্রশিক্ষণ কোর্স (পুরুষ) ২৮ দিন ব্যাপী সম্পন্ন হয়ে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি সোমবার (২৫ আগস্ট) দুপুর ১২ টায় বাংলাদেশ আনসার ও ভিডিপি নড়াইল জেলা কার্যালয়ের আয়োজনে জেলা আনসার ও ভিডিপি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচনা সভা ও সনদপত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথি: জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান
বিশেষ অতিথি: উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস
সভাপতিত্ব করেন আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট নূরুল আবছার
উপস্থিত ছিলেন: সার্কেল অ্যাডজুট্যান্ট মমতাজ খানম, উপজেলা কর্মকর্তা ঈদুল তালুকদার, লোহাগড়া উপজেলা প্রশিক্ষক নারায়ন চন্দ্র পাল
২৮ দিনব্যাপী এই প্রশিক্ষণে ৫০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে তাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।