banglahour

আওয়ামী লীগ মানুষের প্রয়োজন বোঝে- শেখ হাসিনা

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১২ ফেব্রুয়ারি ২০২৩, রবিবার, ২:৫৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:১২ অপরাহ্ন

ফাইল ফটো।

ঢাকা: বাংলাদেশ আর পেছন ফিরে তাকাবে না উল্লেখ করে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ মানুষের চাহিদা বোঝে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। 

আজ রবিবার (১২ ফেব্রুয়ারী) গাজীপুর আনসার একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৩ তম জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন। 

শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সাহসী অগ্রসেনা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সংকটে-দুর্যোগে কিংবা জনজীবনের প্রয়োজনে ১৯৪৮ সাল থেকে অকুতোভয় ভূমিকা পালন করছে। ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের গৌরবজ্জল ইতিহাসেও আছে নাম ‍ উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যা।

সমাবেশের মধ্যমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাস্ট্রীয় আনুষ্ঠানিকতায় বাহিনীর চৌকস সদস্যরা তাকে বরণ করে নেয়। এ সময় তিনি পরিদর্শন করেন কুচকাওয়াজ অনুষ্ঠান। যে বাহিনীকে ১৯৯৮ সালে জাতীয় পতাকা তুলে দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এ সময় অসীম সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বাহিনীর ১৮০ সদস্যকে প্রদান করা হয় বাংলাদেশ আনসার পদক-বিএএম, প্রেসিডেন্ট আনসার পদক-পিএএম, বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল পদক-বিভিএম, প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল পদক-পিভিএম, বাংলাদেশ আনসার সেবা পদক-বিএএমএস, প্রেসিডেন্ট আনসার সেবা পদক-পিএএমএস, বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক-বিভিএমএস, ও প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা সেবা পদক পিভিএমএস। 

মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের গার্ড অব অনার এবং দেশের কল্যাণে নিয়োজিত আনসার বাহিনীর প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন আওয়ামী লীগ মানুষের প্রয়োজন বোঝে। তিনি দৃঢ়তার সাথেই বলেন-বাংলাদেশ আর পেছন ফিরে তাকাবে না। দেশেকে অর্থনৈতিক মন্দা থেকে মুক্ত রাখতে অনাবাদি জমি আবাদের তাগিদ দেন প্রধানমন্ত্রী। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল