banglahour

রাঙ্গামাটির চন্দ্রঘোনায় সন্ত্রাসী সোহেল পাটোয়ারীর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সারাদেশ | রাঙ্গামাটি প্রতিনিধি।

(১ বছর আগে) ২৫ আগস্ট ২০২৫, সোমবার, ৭:২৭ অপরাহ্ন

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে স্থানীয় মাদক কারবারি ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. সোহেল পাটোয়ারী ওরফে ‘ভাঙ্গা সোহেল’-এর বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে বাদশামাঝিরঘোনা এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধনে শত শত নারী-পুরুষ অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, সোহেল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, মাদক সেবন, শারীরিক নির্যাতন ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। প্রতিবাদ করলেই তার সহযোগীদের নিয়ে সাধারণ মানুষকে মারধর ও হয়রানি করে। এ বিষয়ে কাপ্তাই ও রাঙ্গুনিয়া থানায় একাধিক অভিযোগ করা হলেও মামলা না নেওয়ায় এলাকাবাসী শেষ পর্যন্ত মানববন্ধনে নামতে বাধ্য হয়েছেন।

তারা জানান, সম্প্রতি সোহেল ও তার সহযোগীরা মো. ইউনুছ আলীর ওপর নৃশংস হামলা চালায়। গুরুতর আহত ইউনুছ আলীকে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

মানববন্ধনে বক্তারা সোহেল পাটোয়ারী ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল