banglahour

পঞ্চগড়ে শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ ও অভিভাবক সমাবেশ

সারাদেশ | এস,এম,হাসিবুল ইসলাম পঞ্চগড়। প্রতিনিধি

(৮ মাস আগে) ২৫ আগস্ট ২০২৫, সোমবার, ৭:৩৩ অপরাহ্ন

পঞ্চগড়ে শিক্ষার মানোন্নয়নে নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। বিদ্যালয়ের সভাপতি মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুল কবির মো. কামরুল হাসান, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা।

এ সময় তেঁতুলিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী, ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা তফিজ উদ্দীন আহমেদ, ধাক্কামারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তি ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সেকেন্ডারী এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এর অধীনে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশন (পিবিজিএসআই) স্কিমে নির্বাচিত ২০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল