banglahour

রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪১ বিজিবির ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ

সারাদেশ | রাঙ্গামাটি প্রতিনিধি।

(১১ মাস আগে) ২৫ আগস্ট ২০২৫, সোমবার, ৭:৩৬ অপরাহ্ন

রাঙ্গামাটির কাপ্তাইয়ে দরিদ্র পরিবার ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪১ ব্যাটালিয়ন ওয়াগ্গাছড়া জোন।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় ৩টি দরিদ্র পরিবারের মাঝে ঘর মেরামতের জন্য ঢেউটিন এবং ২ জন মেধাবী শিক্ষার্থীর হাতে আর্থিক অনুদান তুলে দেন জোন কমান্ডার লে. কর্নেল কাওসার মেহেদী।

সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন সুবিধাভোগী পরিবার ও শিক্ষার্থীরা। স্থানীয়রা জানান, ৪১ বিজিবি সবসময়ই দরিদ্র, অসহায় ও রোগীদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা প্রদান করে আসছে।

লে. কর্নেল কাওসার মেহেদী জানান, ওয়াগ্গাছড়া জোনের পক্ষ থেকে ভবিষ্যতেও অনুরূপ মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল