banglahour

খুলনা মহানগরের ১৯নং ওয়ার্ডে মা-বোনদের সাথে মতবিনিময় সভা

রাজনীতি | ব্যুরো প্রধান খুলনা

(১ বছর আগে) ২৫ আগস্ট ২০২৫, সোমবার, ১০:৪৬ অপরাহ্ন

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেছেন, বিগত দেড় দশকের বেশি সময় ধরে লুটেরা আওয়ামী লীগ সরকার দেশ শাসন করছে। তাদের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও লুটপাটের কারণে এক সময়ের শিল্পনগরী খুলনা আজ মৃত নগরীতে পরিণত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) বিকাল ৪টায় সোনাডাঙ্গা থানার ১৯নং ওয়ার্ডে মা-বোনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “খুলনার শিল্পপ্রতিষ্ঠান বন্ধ, বেকারত্ব বৃদ্ধি, তরুণদের কর্মসংস্থান সংকট, দুর্নীতি আর দালালির কারণে হাজারো শ্রমিক পরিবার অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। আওয়ামী লীগের লুটপাট আর দমন-পীড়নে খুলনাবাসী করুণ অবস্থায় পতিত হয়েছে।”

তিনি আশ্বাস দিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বন্ধ পাটকল ও শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করা হবে। তরুণদের কর্মসংস্থান, ক্ষুদ্র-মাঝারি শিল্পে প্রণোদনা, অবকাঠামো উন্নয়নসহ খুলনাকে আধুনিক বন্দরনগরী হিসেবে গড়ে তোলা হবে।

ধর্মকে ব্যবহার করে প্রতারণার বিষয়ে তিনি আরও বলেন, “জান্নাতের টিকিট কোনো মানুষ বিক্রি করতে পারে না। এটি আল্লাহর রহমত ও নেক আমলের ফসল। অথচ স্বাধীনতাবিরোধীরা জান্নাত বিক্রির নামে মানুষকে প্রতারিত করছে। এদের থেকে সবাইকে সাবধান থাকতে হবে।

সভায় সভাপতিত্ব করেন ১৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি ছিলেন সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনি ও সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ।

সভা শেষে কাউন্সিলর কার্যালয়ের সামনে থেকে একটি ধানের শীষের প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তেঁতুলতলা মোড়ে পথসভায় মিলিত হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল