
(১ বছর আগে) ২৫ আগস্ট ২০২৫, সোমবার, ১০:৫৩ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুর জেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এ সভায় জেলার ১১টি ইউনিটের নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এডভোকেট আবুল কালাম আকন, আব্দুস সালাম বাতেন, মহিউদ্দিন মল্লিক নাসির, আফজাল হোসেন টিপু, মির্জা জহুরুল হক, হাসানুল কবির লীন, মহিলা দলের সভাপতি শাহীদা বেগম, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার কামরুজ্জামান চান, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি কামরুজ্জামান তুষার, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া সাতদিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।