banglahour

বাঘাইছড়িতে ৪ লক্ষাধিক টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে মারিশ্যা বিজিবি

সারাদেশ | রাঙামাটি প্রতিনিধি

(১ বছর আগে) ২৬ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ৫:২১ অপরাহ্ন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ ৩৫ হাজার টাকার অবৈধ সেগুন গোল কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৭ ব্যাটালিয়নের মারিশ্যা জোন।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা জোন কমান্ডারের নির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান বিজিবিএমএস-এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মারিশ্যা কাঠ লোডিং পয়েন্টে ফেলে রেখে পালিয়ে যায়। পরে বিজিবি টহল দল সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ২৯০ ঘনফুট সেগুন গোল কাঠ উদ্ধার করে, যার আনুমানিক বাজারমূল্য ৪ লক্ষ ৩৫ হাজার টাকা।

২৭ বিজিবির মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন,
মারিশ্যা জোন নিয়মিতভাবে দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

স্থানীয় প্রশাসন ও জনগণ বিজিবির এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছে এবং বন সম্পদ রক্ষায় এমন উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল