banglahour

কুমিল্লার হোমনা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক কমিটি গঠন

সারাদেশ | মোঃ সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি

(১ বছর আগে) ২৬ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ৫:২৭ অপরাহ্ন

কুমিল্লার হোমনা উপজেলায় মুক্তিযোদ্ধা কমান্ডের সাত সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত আহ্বায়ক কমিটিতে বীর মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম আহ্বায়ক, মো. হানিফ সদস্য সচিব এবং আব্দুল করিম যুগ্ম আহ্বায়কসহ মোট সাতজনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলামের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি নূর-ই আলম ভূঁইয়া প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন কোতোয়ালি থানার যুদ্ধকালীন কমান্ডার আব্দুল মতিন, তিতাস উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি আলাউদ্দিন ফজলু, মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর, সাংবাদিক মোরশেদুল ইসলাম শাজু প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল হক সরকার, মো. কামাল হোসেন এবং শতাধিক বীর মুক্তিযোদ্ধা।

সভায় বক্তারা মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে অভিহিত করে তাদের ঐক্যবদ্ধ নেতৃত্বের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার গুরুত্ব তুলে ধরেন। তারা নবগঠিত আহ্বায়ক কমিটির প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে মুক্তিযোদ্ধাদের অধিকার ও সম্মান রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল