banglahour

রাজবাড়ীর কালুখালীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ অনুষ্ঠিত

সারাদেশ | রাজবাড়ী প্রতিনিধি

(১ বছর আগে) ২৬ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ৫:৩৪ অপরাহ্ন

রাজবাড়ীর কালুখালীতে মঙ্গলবার (২৬ আগস্ট) উপজেলা হল রুমে ২০২৫ সালের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তব্য দেন হিন্দু ধর্ম বিষয়ক কল্যাণ ট্রাস্টের রাজবাড়ী জেলা সহকারী পরিচালক অভিজিৎ কুমার বিশ্বাস, মসজিদের ইমাম ও বিভিন্ন মন্দিরের পুরোহীতগণ। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক আইন বার্তার জেলা প্রতিনিধি আদম আলী, আমার সংবাদের কালুখালী প্রতিনিধি রাকিবুল ইসলাম, জিটিভির রাজবাড়ী প্রতিনিধি ইমরান খাঁন, সময়ের কন্ঠস্বরের জেলা প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান, মাতৃকন্ঠের উপজেলা প্রতিনিধি জুয়েল সরদার প্রমুখ।

উপজেলার ৭ টি ইউনিয়নে আগামী ১২ সেপ্টেম্বর থেকে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী মোট ৪৭৮২৩ জন শিশুকে টাইফয়েড টিকা প্রদান করা হবে। এই টিকা গ্রহণের জন্য জন্ম নিবন্ধন প্রদর্শন করে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মন অনুষ্ঠানে বলেন, আমরা শতভাগ টায়ফয়েড টিকা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে কাজ করছি। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল