
(১ বছর আগে) ২৬ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ৫:৩৯ অপরাহ্ন
রাজবাড়ীর কালুখালী উপজেলার ৪টি প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন চারজন শিক্ষার্থীর মাঝে এ্যাসিসটিভ ডিভাইস হিসেবে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
২৬ আগস্ট দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ শিক্ষার্থীদের মাঝে এসব হুইলচেয়ার তুলে দেন।
হুইলচেয়ার পেয়েছেন খামারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জেসমিন আক্তার, ঘাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আলহাজ শিকদার, বথুনদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আহাদ আলী, হারোয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিশুক হাসান এবং চরচিলকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়ালিদ।
এ সময় কালুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সরকার রওশন-আরা, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।