banglahour

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) কর্তৃক পুকুরে মাছের পোনা অবমুক্ত

সারাদেশ | রাঙ্গামাটি প্রতিনিধি

(১ বছর আগে) ২৬ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ৫:৪৬ অপরাহ্ন

দেশের মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণ কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে প্রতিবছর জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টায় ‘‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫’’ উপলক্ষে ‘‘অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি’’ প্রতিপাদ্যের অধীনে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী সিগন্যালস্ কর্তৃক ব্যাটালিয়ন সদরের পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করা হয়।

উক্ত অনুষ্ঠানে রুই, কাতল, মৃগেল, কালিবাউশ, মনোসেক্স তেলাপিয়া এবং দেশী ও বিদেশী বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

এসময় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টারসহ অন্যান্য পদবীর বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) আগামী ৭ দিন ব্যাপী মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচী পালন করবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল